ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের অপসারণে আল্টিমেটাম

কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের অপসারণে আল্টিমেটাম


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের অপসারণে আল্টিমেটাম
পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতি পেয়ে যোগদান করা চিকিৎসক জে এইচ খান লেলিন এর বিরুদ্ধে কলাপাড়ার সর্বস্তরের সাধারন ছাত্র জনতা’র আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়
কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, হঠাৎ গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা ঘুরপাক খাচ্ছে তাকে নিয়ে। তার ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়া একটি পোস্টকে ঘিরে এই আলোচনা চলছে। দ্রুত বিষয়টি ভাইরাল হয়। যেখানে পোস্টিতে লেখা রয়েছে “দে দে মরণ কামড় দে, দেরি করিস না। অস্তিত্বে বাংলাদেশ শেখ হাসিনা।” এই লেখার সাথে ডাক্তার জে এইচ খান লেলিনের ছবি যোগ করে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদোন্নতি বাতিলের দাবিও করা হয়েছে। কেউ আবার তার বিচার দাবি করেছেন।

ওই বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। তখন হয়ত পরিকল্পিতভাবে এই পোস্ট করা হয়েছে। তিনি ফেসবুকে ওই পোষ্টটি করেননি এবং তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে তিনি জানান।

উল্লেখ্য, ডাক্তার জে এইচ খান লেলিন কলাপাড়ায় এক যুগেরও বেশি সময় কর্মরত রয়েছেন। সবশেষ তিনি কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অতিসম্প্রতি পদোন্নতি নিয়ে কলাপাড়া উপজেলা
স্বাস্থ্য প্রশাসক হিসেবে যোগদান করেন। এসময় বক্তব্য রাখেন, মাশরাফি কামাল শাফি ছাত্র প্রতিনিধি, মুহাম্মদ আল ইমরান ছাত্র প্রতিনিধি, ভিক্টিম খোকন হাওলাদার, ভিক্টিম ইয়াকুব খান, এইচ এম মুস্তাফিজুর রহমান রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মাহবুবুল আলম নাইম।

তারা বলেন, ডাক্তার জে এইচ খান লেলিনের বিরুদ্ধে কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান রুম সহ অপারেশন করার সকল সুযোগ সুবিধা থাকা সত্বেও কলাপাড়া হাসপাতাল থেকে দালালের মাধ্যমে তাহার ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে ভুল অপারেশন করতে গিয়ে গর্ভের বাচ্চা সহ মা’র মৃত্যুর অভিযোগ, আজ ভুল চিকিৎসা সহ ফেসিস্ট হাসিনার দোষর হিসেবে এক যুগেরও বেশি সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থেকে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

এ সময় বক্তারা আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও ল্যাব সিন্ডিকেট প্রধান ডাক্তার লেলিনের জিম্মিদশা থেকে কলাপাড়া হাসপাতাল উদ্ধার করে আগামি ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও শাস্তির আওতায় নিতে হবে।অন্যথায় লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:২২:০৬   ৬৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ