ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সুনামগঞ্জে ডেভিল হান্টে গ্রেফতার-৬

সুনামগঞ্জে ডেভিল হান্টে গ্রেফতার-৬


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


 সুনামগঞ্জে ডেভিল হান্টে গ্রেফতার-৬

সুনামগঞ্জ: দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার থানার দোয়ারাবাজার গ্রামের বাসিন্দা তপন সরকার তপু (৫০)। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। একই গ্রামের প্রিয়তোষ দে চন্ডী (৪৪)। তিনি দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক। ছাতক থানার রুক্কা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৫৮)। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোশাধ্যক্ষ। জগন্নাথপুর থানার মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা মোঃ মুহিবুর রহমান (৪৫)। তিনি পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। শাল্লা থানার সহদেবপাশা গ্রামের বাসিন্দা আরজ আলী (৫৩)। তিনি শাল্লা থানা কৃষক লীগের সদস্য। দিরাই থানার কাজুয়াবাদ গ্রামের বাসিন্দা সাঈদ আহম্মেদ খসরু (৪৩)। তিনি রাজনগর ইউপি আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ওয়ার্ড মেম্বার।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৬   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ