ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ক্রমান্বয়ে বাড়ছে মাদক সেবি ও ব্যবসায়ী

দুমকিতে ক্রমান্বয়ে বাড়ছে মাদক সেবি ও ব্যবসায়ী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


দুমকিতে ক্রমান্বয়ে বাড়ছে মাদক সেবি ও ব্যবসায়ী

পটুয়াখালী: দুমকিতে বিভিন্ন পয়েন্টে চলছে গাঁজা ইয়াবার মত অবৈধ মাদকের রমরমা কেনাবেচা। রাতারাতি বড়লোক হওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে একদিকে মাদক ব্যবসায়ী অন্যদিকে সহজলভ্যতার কারনে নতুন নতুন কিশোর ও তরুণরা ঝুকছে মাদক সেবনে। ফলে দিনদিন যোগ হচ্ছে নতুন নতুন মাদক ব্যবসায়ী ও মাদকসেবি। এর প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। অনেক সময় মাদক সেবনের জন্য টাকা যোগাতে মাদকাসক্তরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপকর্মে। বিগত ৫ আগষ্টের পরে প্রশাসনের শৈথিল্যের কারনে এমনটা ঘটছে বলে ধারনা করছেন সুশীল সমাজ। কখনো কখনো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আরও বীরদর্পে চালিয়ে যাচ্ছে ব্যবসা।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পয়েন্টে চলছে মাদকের রমরমা বানিজ্য। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের দক্ষিণ পাশে স্ব-মিল সংলগ্ন সড়ক, বোর্ড অফিস বাজার ব্রিজের পশ্চিম পাড়ের দক্ষিণ দিকের সড়ক, তালতলি বাজার সংলগ্ন সড়ক, রাজাখালি বাজারের উত্তর পাশের সড়ক, উত্তর শ্রীরামপুর স্কুল সড়ক, দুমকি থানা ব্রিজের পশ্চিম পাড় হাফেজি মাদ্রাসা সড়ক, পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক ও লুথার‍্যান সড়কের উঁচা ব্রিজ ও আমতলা সড়ক, দক্ষিণ মুরাদিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়ক, লাল খা ব্রিজ সংলগ্ন দক্ষিণ দিকের সড়ক, আংগারিয়া বাজার সংলগ্ন এলাকা। এছাড়াও লেবুখালি ও পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে চলছে মাদকের রমরমা ব্যবসা।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মাদক নির্মুলের জন্য অভিযান অব্যহত রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

দুমকি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫১   ২৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ