ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর

৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা আমাদের ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর
পটুয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল­াহ আমাদের দান করেছেন। ইসলামী আন্দোলনকে ছোট করে দেখলে চলবে না। যখনই ইসলামের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তখন ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা কেঁপে ওঠে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার আমাদের ধোঁকা দিয়েছে। ক্ষমতায় যেতে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় বসে ইসলামী দলগুলোর কথা ভুলে গেছে। আমরা চাই, ইসলামকে আর কেউ যেন ধ্বংস করতে না পারে। ইসলামী আন্দোলন কখনোই কারও হাতের খেলনা হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি আরও বলেন, দেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্যা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:২০:১৫   ২০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ