ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কয়ড়া কালী বাড়ি গঙ্গাস্নানে পূন্যার্থীদের ভিড়

কয়ড়া কালী বাড়ি গঙ্গাস্নানে পূন্যার্থীদের ভিড়


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


 কয়ড়া কালী বাড়ি গঙ্গাস্নানে পূন্যার্থীদের ভিড়

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার কুমার নদের পাশে অবস্থিত অলৌকিক কীর্তিভরা এই কলী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত হিন্দু সনাতনীদের পুরাতন পুন্য ভূমি কয়ড়া কালী বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্দের আগমনে কয়ড়ায় হিন্দু সম্প্রদায়ের মহামিলনের আসর বসে। এদিকে, গঙ্গা স্নান উৎসবকে কেন্দ্র করে কয়ড়া কালী বাড়ি কুমার নদের তীরে বসেছে গ্রামীণ মেলা। বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনা ও হস্তশিল্পজাত দ্রব্যাদী পাওয়া যায় এ মেলায়। এছাড়াও মেলায় চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।

যশোর জেলা থেকে গঙ্গা স্নান করতে আসা এক ভক্ত বলেন, গঙ্গা স্নান করলে সব পাপ মোচন হয়, তাই স্নান করতে এসেছি। গঙ্গা স্নান উপলক্ষে আশপাশের প্রায় কয়েকটি জেলার মানুষ এখানে আসেন। গঙ্গা দেবীর কাছে তারা প্রার্থণা করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৭   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ