ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জে রোড মার্চ ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত বিএনপি

দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জে রোড মার্চ ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত বিএনপি


কাজী সাব্বির আহমেদ দীপু,(মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


মুন্সীগঞ্জে রোড মার্চ ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত বিএনপি

মুন্সীগঞ্জ: দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জের সিরাজদীখান, শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় রোড মার্চ করে একাধিক পয়েন্টে পথসভা করেছে জেলা বিএনপি। পরে বিকেল ৪ টার দিকে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয় বিএনপি নেতৃবৃন্দ। এতে জেলার ৬টি উপজলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হন গণসংবর্ধনা অনুষ্ঠানে।

বুধবার সকাল ১০ টার দিকে সিরাজদীখানের নিমতলা এলাকায় পথ সভার মাধ্যমে রোড মার্চ শুরু করে জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ। এরপর শ্রীনগরের ছনবাড়ী চৌরাস্তায় পথসভা করে লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় পৃথক পথসভা করে টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে পথ সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব।

দীর্ঘ ১৬ বছর পর শহরের প্রানকেন্দ্রে দলীয় কোনো কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। দলীয় মঞ্চ, তোরণ এবং সাজসজ্জা করাতো দুরের কথা। পুলিশ ও আওয়ামী লীগ মিলে বিএনপিকে কোথাও কোনো কর্মী সভা ও জনসভা করতে দেয়নি। তাই বুধবার রোড মার্চ, পথ সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর সরগরম হয়ে ওঠেছিল মুন্সীগঞ্জ জেলা।

গত ২ ফেব্রুয়ারি সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের ছোট ভাই জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

নবনির্বাচিত সেঔ আহবায়ক কমিটির পরিচিত সভা উপলক্ষ্যে শহরের কৃষি ব্যাংক সড়কে তৈরি করা হয় মঞ্চ। জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্নস্থানে শোভা পায় ব্যানার, ফেস্টুন এবং তোরণ। শহরও সেজেছে একই ভাবে। সারা জেলা থেকে গণসংবর্ধনাস্থলে খন্ড খন্ড মিছিলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। এক পর্যায়ে গণসংবর্ধনা অনুষ্ঠান জনসমাবেশে রূপ পায়।

বিকেল ৪ টার দিকে বিশাল গাড়ির বহর নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন নবনির্বাচিত আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ । এ সময় হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরন করে নেন দলীয় নেতাকর্মীরা।

পরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ গনসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত আহবায়ক মিজানুর রহমান সিনহা।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো: আবদুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা,আব্দুল বাতেনর খান, সৈয়দ সিদ্দিক উল্লাহ,ফরিদ,ও আমির হোসেন দোলন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩০   ৩৩০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ