ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দিনমজুরকে পিটিয়ে মৃত ভেবে ফেলে গেলো সন্ত্রাসীরা

দিনমজুরকে পিটিয়ে মৃত ভেবে ফেলে গেলো সন্ত্রাসীরা


রামগঞ্জ ( লক্ষ্মীপুর )প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


 দিনমজুরকে পিটিয়ে মৃত ভেবে ফেলে গেলো সন্ত্রাসীরা

লক্ষ্মীপুর: রামগঞ্জে কবির হোসেন নামের এক দিন মজুরকে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার পারভেছ বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামের পাটওয়ারী বাড়ীর মাসুদের বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কেথুড়ী পাটোয়ারী বাড়ির দিন মজুর কবির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার রাতে একই গ্রামের সরোয়াদী বাড়ির পারভেজ আলমের নেতৃত্বে স্বপন, ফারুক,শাহাদাত হোসেন, নজরুল ইসলাম, ফয়সাল, সাব্বির, রাহাত, হাসান,হোসেন,রাছেল,রাব্বি,আমির, সাহেদ হোসেন সহ ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ( রামদা, লোহার রড, হকিষ্টিক) দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভুক্তভোগী কবির অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা কবিরকে মৃত ভেবে পালিয়ে যায়।
পরে আহত দিন মজুর কবির হোসেন (৪৪)কে স্থানীয়রা উদ্বার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সৃষ্ট ঘটনায় গ্রামবাসি মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসী কবির হোসেন উপর হামলা বিচার ছেয়ে আজ বুধবার কেথুড়ী গ্রামে প্রতিবাদে সমাবেশ করেন। ঘটনার সাথে জড়িত পারভেজ ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবী করেন ক্ষুব্ধ এলাকাবাসী।
কবির হোসেনের স্ত্রী জেরিন আক্তার, আমেনা সহ প্রতিবাদকারী এমরান হোসেন, জাহাঙ্গীর, শরীফ, মাসুদ, নুর হোসেন জানান পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্য এ হামলা করে পারভেজ। কবির হোসেন একজন দিন মজুর খেটে খাওয়া মানুষ। হামলাকারীরা সমাজ বিনষ্টকারী। তাহারা বাহিনী তৈরি করে ঠুনকো অজুহাতে মানুষের জান মালের ক্ষতি করেন।

অভিযুক্তদের মধ্যে ফারুক,স্বপন জানান, কবির হোসেন মাদক সহ নানা অপরাধের সাথে জড়িত। তাদেরকে গাঁজা খেতে নিষেধ করলেও কবির আমাদের কথা শুনচ্ছেনা তাই আমরা তার উপর হামলা করেছি।
আর/ এন

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৮   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ