ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের লাক্ষা মাছ,সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি

জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের লাক্ষা মাছ,সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫


জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের লাক্ষা মাছ,সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালী: কলাপাড়ায় ১০ কেজি ওজনের একটি লাক্ষা সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বিকেলে কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে বাদশা নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।কলাপাড়া উপজেলার চাপলিবাজার সংলগ্ন ধোলাই মার্কেটে মাছ বাজারের রবিউল ফিস থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিস এন্ড ফ্রিজাপ এর স্বত্বাধিকারী মোঃ হাসান ১৬’শ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল করিম বলেন, এত বড় লাক্ষা সচরাচর দেখা যায় না। মাছটি খুবই সুস্বাদু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা রয়েছে। ১৬ হাজার টাকায় মাছটি কিনে হাসান নামে মৎস্য ব্যবসায়ী তার কিছু সময় পর অনলাইনে বিক্রি করে দেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে।

জেলে বাদশা মিয়া বলেন, ছোট বড় বিভিন্ন মাছ ধরার জন্য সাগরে বেড়ঝাল ফেলি। জাল তুলে আনতে ছিলাম পরে দেখি এই বড় লাক্ষা মাছটি আমাদের জালে ধরা পরে। এই মাছের চাহিদা বেশি, দামও ভালো। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

আড়ৎ ব্যবসায়ী মোঃ হাসান বলেন, ‘এত বড় লাক্ষা মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১৬’শ টাকা কেজি দরে আমি ক্রয় করে, ১৭’শ ৫০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি খুব দামী এবং সুস্বাদু মাছ। জলবায়ু পরিবর্তনের ফলে এ মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। আমরা মৎস্য বিভাগ সমুদ্রে মাছ বৃদ্ধির লক্ষে বিভিন্ন রকম কার্যক্রম অব্যাহত রেখেছি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০১:৪৩   ৪৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ