ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সভাপতি কামাল ও সম্পাদক জসিম দীর্ঘ ১৭ বছর পর সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

সভাপতি কামাল ও সম্পাদক জসিম দীর্ঘ ১৭ বছর পর সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫


 দীর্ঘ ১৭ বছর পর সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল
পাবনা: দীর্ঘ ১৭ বছর পর সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি গোপন ভোটে কামাল বিশ্বাস সভাপতি, জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার(১৪ ফেব্রয়ারী) বিকেলে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। কাউন্সিলে সুজানগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বেলা ১১টা থেকে দুপুর ১টা২০ মিনিট পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস ৪৯২ ভোট পেয়ে নতুন সভাপতি, ২০৭ ভোট পেয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ৩৮১ ভোট পেয়ে মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে কামাল হোসেন বিশ্বাস ও তোরাব আলী সভাপতি পদে, জসিম উদ্দিন বিশ্বাস,আব্দুস সালাম মোল্লা ও মজিবর খাঁ সাধারণ সম্পাদক পদে এবং মঞ্জু শেখ ও ইয়াকুব আলী সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে এদিন সকালে বিদ্যালয় মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,নূর মোহাম্মদ মাসুম বগা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:১৮:৫২   ৫০৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ