ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে থানা পুলিশেরে ওপেন হাউজ ডে

কাউখালীতে থানা পুলিশেরে ওপেন হাউজ ডে


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে থানা পুলিশেরে ওপেন হাউজ ডে

পিরোজপুর:  শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কাউখালী থানা পুলিশের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে এগারোটায় থানা প্রাঙ্গণে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলটন হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক নেতা হায়দার আলী, দফাদার আবুল বাশার, স্কুল ছাত্রী রুপা, জুবাইদা হক, স্কুল ছাত্র আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এসআই দীপক বালা। বক্তারা বলেন, যদি দেশ থেকে হ্যালো অমুকে ছেড়ে দেন এই শব্দটি উঠিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহ কমে গেছে। আপনারা আমাদের তথ্য দেবেন, আপনাদের নাম গোপন রাখা হবে। অপরাধী যেই হোক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কোন তদবির চলবেন। অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ সোলায়মান বলেন, গত ৩০ দিনে ৬ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের স্থান কাউখালীতে থাকবে না।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:২৯   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ