ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় ভাঙচুর ও বিক্ষোভ

ভূঞাপুরে ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় ভাঙচুর ও বিক্ষোভ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


 ভূঞাপুরে ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় ভাঙচুর ও বিক্ষোভ

টাঙ্গাইল: ভূঞাপুরে বসন্ত উৎসব ও ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় ভাঙচুর ও ভালবাসা বিরোধী বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। এসময় তারা ‘ভালবাসা দিবস, ভালবাসা দিবস চলবে না, চলবে না’ প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেয়।

শুক্রবার বিকেলে ভূঞাপুর তৌহিদী জনতা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর এবং বিভিন্ন রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ করে। এদিকে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির কারণে।

উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানায়, ভালবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

ফুলের দোকানদার আলম জানায়, দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকেলে কিছু লোকজন এসেই দোকানে আক্রমণ ভাঙচুর করে ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তাও কিছু বলিনি। আগেরদিন তারা নিষেধ করে গিয়েছিল।

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান জানায়, গতকাল হুজুররা এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডের সামনে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগানে দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়টি জানা নেই। এছাড়া ভাঙচুরের বিষয়ে কোন অভিযোগ পাইনি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:২১:৩৩   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ