ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের বিরুদ্ধে গণস্বাক্ষর

কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের বিরুদ্ধে গণস্বাক্ষর


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসকের বিরুদ্ধে গণস্বাক্ষর

পটুয়াখালী: কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতি পেয়ে যোগদান করা চিকিৎসক জে এইচ খান লেলিন এর শাস্তি ও অপসারণের দাবিতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাধারন ছাত্র জনতা কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। এর আগে গত (১২ ফেব্রুয়ারি) কলাপাড়ার সর্বস্তরের সাধারন ছাত্র জনতা পতিত স্বৈরাচারের দোসর ও ল্যাব সিন্ডিকেট প্রধান ডাক্তার লেলিনের জিম্মিদশা থেকে কলাপাড়া হাসপাতাল উদ্ধার করে অপসারণ ও শাস্তির আওতায় নিতে মানববন্ধন করে।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা ঘুরপাক খাচ্ছে তাকে নিয়ে। তার ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়া একটি পোস্টকে ঘিরে এই আলোচনা চলছে। দ্রুত বিষয়টি ভাইরাল হয়। যেখানে পোস্টিতে লেখা রয়েছে “দে দে মরণ কামড় দে, দেরি করিস না। অস্তিত্বে বাংলাদেশ শেখ হাসিনা।” এই লেখার সাথে ডাক্তার জে এইচ খান লেলিনের ছবি যোগ করে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদোন্নতি বাতিলের দাবিও করা হয়েছে। কেউ আবার তার বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি বলেন, ফ্যাসিস্টের দোসর লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। গত বুধবার একই দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। আজ গণস্বাক্ষর কর্মসূচিতে উপজেলার ৮০০ মানুষ সাক্ষর করেছেন। আমরা এগুলো জেলা প্রশাসক , সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন বরাবর প্রেরণ করবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডাক্তার জে এইচ খান লেলিনের বিরুদ্ধে কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান রুম সহ অপারেশন করার সকল সুযোগ সুবিধা থাকা সত্বেও কলাপাড়া হাসপাতাল থেকে দালালের মাধ্যমে তাহার ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে ভুল অপারেশন করতে গিয়ে গর্ভের বাচ্চা সহ মা’র মৃত্যুর অভিযোগ, অজস্র ভুল চিকিৎসা সহ ফেসিস্ট হাসিনার দোষর হিসেবে এক যুগেরও বেশি সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থেকে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অভিযোগ রয়েছে।

ওই বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। তখন হয়ত পরিকল্পিতভাবে এই পোস্ট করা হয়েছে। তিনি ফেসবুকে ওই পোষ্টটি করেননি এবং ল্যাব সংশ্লিষ্ট কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন। এ সময় তিনি প্রতিবেদকের মুঠোফোনে কলাপাড়া ও ম্যাক্স ক্লিনিকে তার শেয়ারের কথাও অস্বীকার করেন। তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ড. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমি এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ডাক্তার জে এইচ খান লেলিন কলাপাড়ায় এক যুগেরও বেশি সময় কর্মরত রয়েছেন। সবশেষ তিনি কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।অতিসম্প্রতি পদোন্নতি নিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে যোগদান করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২১:৩৯   ২১৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ