ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সভাপতি পদপ্রার্থী হারুন-অর-রশীদ হারুনের ইশতেহার ঘোষণা

সভাপতি পদপ্রার্থী হারুন-অর-রশীদ হারুনের ইশতেহার ঘোষণা


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


সভাপতি পদপ্রার্থী হারুন-অর-রশীদ হারুনের ইশতেহার ঘোষণা

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার’ ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন কমিটির সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন। তিনি ‘ঘোড়া মার্কা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রবিবার বিকাল ৩টায় পৌর শহরের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা। ধর্ম-বর্ন সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ। ব্যবসায়ীদের স্বার্থে (দিবা-রাত্রি) ওয়ানস্টপ সার্ভিস চালু করা, যেখানে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। প্রতি রমজান মাসে সকল পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের রেখে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা।

প্রতি রমজান মাসে বাজার সমিতির উদ্যোগে সকল জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ। ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও’র সহিত সহযোগিতা প্রদান করার ঘোষণা দেন।

এ,কে, এম হারুন-অর-রশীদ হারুন আরও জানান, সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে সমিতির উন্নয়ন ও সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাবো।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৩   ২৫১ বার পঠিত  |               







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ