ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গভীর রাতে নারীর ঘরে মৎস্যজীবি দলের সভাপতি আটক,গণধোলাইয়ে মুক্তি

গভীর রাতে নারীর ঘরে মৎস্যজীবি দলের সভাপতি আটক,গণধোলাইয়ে মুক্তি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


 গভীর রাতে নারীর ঘরে মৎস্যজীবি দলের সভাপতি আটক,গণধোলাইয়ে মুক্তি
ভোলা: চরফ্যাসনে গভীর রাতে নারীর ঘর থেকে গ্রামবাসীর হাতে আটক হন শশীভূষণ থানা মৎম্যজীবি দলের সভাপতি মিজান মুনসী। অবশেষে গণধোলাই শেষে মুক্তি মিলেছে তার। গত শুক্রবার গভীর রাতে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের বকসীবাজার এলাকায় এঘটনা ঘটে। গতকাল রোববার গণধোলাইয়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এঘটনায় তাকে বহিস্কারের দাবী জানান ক্ষুব্ধ নেতাকর্মীরা।
ওই নারী অভিযোগ করেন, মিজান মুনসী নানান সময় বিভিন্ন অজুহাতে তার বাড়িতে আসা-যাওয়া করতেন। এবং তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার বিকেলে তিনি আমার বাড়িতে আসেন। এবং আমার মোবাইল নম্বর চান। আমাকে ভয়ভীতি দেখিয়ে ফোন নম্বর নিয়ে নেন। এবং যাওয়ার সময় সে বলে যায় আমি রাতে ১১ টায় তোমার বাড়িতে আসবো। এই কথা বলে সে চলে যায়। পরে গভীর রাতে সে আমার বাড়িতে গিয়ে পিছনের জানালা ধাক্কা ধাক্কি করলে আমি জানালা খুলি। এবং সে আমার ঘরে ঢুকতে চায়।

এতে আমি রাজি না হলে সে আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। এতে আমি ভয়ে আতংকিত হয়ে তাকে বসত ঘরে ঢুকতে দেই। তার গতিবিধি খারাপ আচ করতে পেরে চোর আসছে বলে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ধাওয়া করে আটক করেন। এবং গণধোলাই দেন।পরে খবর পেয়ে তার সাঙ্গপাঙ্গরা এসে গ্রামবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে নেন।
এঘটনার পর অভিযুক্ত মৎস্যজীবি দলের সভাপাতি মিজান মুনসী চরফ্যাসন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কিন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ পেলে নিজের মোবাইল ফোন বন্ধ রেখে হাসপাতাল থেকে আত্মগোপন করেন। আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানাযায়নি।
চরকমলী ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক আবদুল মান্নান বেপারী জানান, তাঁকে রাতে আটক করে মারধরের কথা শুনেছি। মিজানের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্ত মোবাইল বন্ধ,সরাসরিও পাচ্ছি না। সব মিলিয়ে একটা ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।তবে উপজেলা মৎস্যজীবীদল সভাপতি মো,সোহাগ বলেছেন, এটা রাজনৈতিক ষঢ়যন্ত্র। স্থানীয় আওয়ামীলীগের কিছু লোকজন রাতর আধারে তার উপর হামলা ও মারধর করেছে।
শশীভূশষণ থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, বিষয়টি শুনেছি। তবে ওই নারীর কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৯   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ