ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় স্লুইস সম্মুখ ভরাট,পানি প্রবাহে বাধা

কলাপাড়ায় স্লুইস সম্মুখ ভরাট,পানি প্রবাহে বাধা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় স্লুইস সম্মুখ ভরাট,পানি প্রবাহে বাধা

পটুয়াখালী: কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের রজপাড়া হেতালবাড়িয়া স্লুইস সম্মুখ খাল ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। এতে কৃষক ও জেলে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্লুইসের সম্মুখ খাল দুই পাড় ভরাট হওয়ায় পানি ওঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে কৃষিকাজের জন্য পানি সংগ্রহ ও মৎস্য শিকার বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম ফকির জানান, “পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় চাষাবাদ করতে পারছি না। মাছও তেমন ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”

স্থানীয় মোঃ বাদশা প্যাদা বলেন, “স্লুইসের সম্মুখ খাল দুই পাড়ে চর হয়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও বাড়বে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে স্থানীয় কৃষক ও জেলে পরিবারগুলো স্লুইসের সম্মুখ খাল সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের এই সংকট থেকে মুক্তি দেওয়া হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৪   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ