ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভূত্ব চাই না: মোয়াজ্জেম হোসেন আলাল

আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভূত্ব চাই না: মোয়াজ্জেম হোসেন আলাল


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভূত্ব চাই না: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,“দেশের বাইরে আমাদের বন্ধু দেশ আছে কিন্তু প্রভূ নেই। বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে । আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভুত্ব চাই না।”

তিনি বলেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেয়া হয়েছে। তিস্তা নিয়ে প্রতিবেশি দেশ ভারত বাংরাদেশের সাথে বুদ্ধি ভিত্তিক প্রতারণা করে আসছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবার ড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটা করছে,আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যার পূর্বে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান
কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলাল আরও বলেন, একথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

এরআগে সোমবার দুপুরে শুরু হয় ৪৮ঘন্টার অবস্থান কর্মসূচি । তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। রাজারহাটের বুড়িরহাট সহ রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসুচি পালিত হচ্ছে।

এসময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান এবং তিস্তা পাড়ের হাজার হাজার মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:২৭:০৭   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ