ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি গঠন

মধ্যনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি গঠন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


মধ্যনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটি গঠন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ সোহেল রানা । কমিটিতে সদস্য সচিব উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ আঃ মালেক ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ড বিদ্যালয় শাখার সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এই কমিটির অনুমোদন দেন।

সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত জনাব মো. তাজুল ইসলাম শিক্ষক সদস্য ও মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত জনাব মো. মানিক মিয়াকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য যে মহিষখলা উচ্চ বিদ্যালয় ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাল্লা দিয়ে শিক্ষা দীক্ষায় সাফল্য অর্জন করছে।

এডহক কমিটির সভাপতি জনাব মোঃ সোহেল রানা বলেন, আমাকে উক্ত প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি । আগামী দিনে যথাযথভাবে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৯:০৫   ৬১১ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ