ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর: কাউখালীতে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রগতি স্পোটিং ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বনি আমিন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, লিয়াকত তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক বলেন, মাদক থেকে দূরে রাখার জন্য ছেলেমেয়েদের খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ছেলেমেয়েদের ব্যস্ত রাখতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু শত্রুতা না। ফাইনাল খেলায় কাউখালী উপজেলার সুপার ডেভিলস ৫ উইকেটে কাউখালী কলেজ পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলার অন্যতম রেফারি মোঃ রফিকুল ইসলাম রফিক।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৪১:৪৬   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ