ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

নোয়াখালী: হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরন করা হয়।

প্রতি বছরের নেই এবারও ৫৪ টি ইভেন্টে ১৬২ জন প্রতিযোগীকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার দেওয়া হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক,ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয় ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠান শেষে মঙ্গলবার সারাদিন এ এম উচ্চ বিদ্যালয় মাঠে ও এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান,মোহাম্মদ আকবর হোসাইন,এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আ ন ম হাছান। প্রাথমিক শিক্ষা কমিটির সদস‌্য মোহাম্মদ আনোয়ার হোসেন, নাজনীন আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জে হক অজিফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুকে আজম,আ হ ম ফখরুল ইসলাম শামীম, আবদুল্লাহ আল মাসুম বিল্লাহ, মোহাম্মদ হুমায়ুন কবির, আবুবকর ছিদ্দিক নাসির, আবদুল ওহাব সুমন,মোহাম্মদ আলা উদ্দিন,মোহাম্মদ নুর ইসলাম মানছুর,সামছুদ্দিন রাশেদ প্রমুখ। পরে উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৪   ৩২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ