ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যহারের দাবী কাঁঠালিয়া বিএনপির

মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যহারের দাবী কাঁঠালিয়া বিএনপির


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যহারের দাবী কাঁঠালিয়া বিএনপির

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার ( ১৯ ফের্রুয়ারী) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি   ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি জেলার রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত ও হাবিবুর রহমান সেলিম রেজা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা ও উপজেলা বিএনপিকে উপেক্ষা লিফলেট বিতরণ করেন। পরে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এবং বিএনপিকে বিভক্ত করার জন্য রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা দেন।

ওই মামলায় কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব ও আনোয়ার হোসেন সাগরসহ অনেক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বক্তব্যে মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানানো হয়।

তিনি আরও জানান, অবসর কর্ণেল মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত ও হাবিবুর রহমান সেলিম রেজা গত ১৭ বছরে দলীয় কোন প্রোগ্রামে অংশ নিতে দেখিনি। কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচিতেও দেখা যায়নি। এমনকি ৫ আগস্টের পরও তাদের কোন কর্মসূচিতে পাওয়া যায়নি। আজ পর্যন্ত তাদেরকে সাথে আমাদের দেখাও হয়নি। শুনেছি গত তারা ১২ ফের্রুয়ারী লিফলেট বিতরণ করতে এসেছিলেন। দলে তাদের কোন পদ ও পদবী নেই এবং ছিলোও না।

সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা ও উপজেলা বিএনপিকে উপেক্ষা করে যাতে এ রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ক্ষতি করতে না পারে তার জোর দাবি করে জানান। সংবাদ সম্মেলনে বক্তরা আরো বলেন, রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে সুসংগঠিত আছি।

গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরসহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপির ২০জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০জনকে আসামী রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুস সালাম এর ছেলে মো.সাইমুন নামের এক যুবক।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৫   ১১২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ