ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন কাফি

বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন কাফি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন কাফি

 

পটুয়াখালী: জুলাই বিপ্লবের সমন্বয়কারী  ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত  থেকে সরে এলেন। তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে  ইনভেস্টিগেশন করা শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরো সময় নিয়েছি। তিনি আরো বলেন, আর মাত্র ২ দিন পর ২১ শে ফেব্রুয়ারি এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে তাই আমি আপাতত সময় নিব তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দিব।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। যার নং ১৬। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে।  আপাততঃ এইটুকু তথ্য আমার কাছে জানা আছে।

উল্লখ্য জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারি রাত ২.১৫  মিনিটের সময় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৮   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ