ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করায় কচিকাঁচা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করায় কচিকাঁচা শিক্ষার্থীদের ক্লাস বর্জন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করায় কচিকাঁচা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

 

পটুয়াখালী: কলাপাড়ায় মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে প্রতিযোগিতা আয়োজন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ তাদের নিজস্ব খরচে অনুষ্ঠান আয়োজন করতে চাইলে অন্য পক্ষ অভিযোগ করে যে, তাদের দাওয়াত দেয়া হয়নি। তিনি জানান, দুই পক্ষের সমঝোতার জন্য নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের অধিকার রয়েছে। অভিভাবকদের চাহিদা অনুযায়ী বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হোক।”

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা বিধি বহির্ভূত কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৪   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ