ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে ৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বরগুনা: আমতলীতে ৫ কেজি গাঁজাসহ আমিরুল (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের মস্তফা মাতুব্বরের ছেলে মো. আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি কওে আসছে। মঙ্গহলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ আমিরুলের বাড়িতে অভিযান পরিচালনা কওে তাকে আটক করে। পরে তার ঘরে অভিযান চালিয়ে ৫কেজি ১০০গ্রাম জব্দ করে। আটককৃত আমিরুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক বিক্রি করে আসছে। এঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটিৎ মামলা দায়ের করেন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচর্জ মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আমিরুলকে ৫ কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ৫কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক আমিরুলের বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১১:৪৯   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ