ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট » বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন:কাফি

বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন:কাফি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 ---

পটুয়াখালী: জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত  থেকে সরে এলেন। তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে  ইনভেস্টিগেশন করা শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরো সময় নিয়েছি।

তিনি আরো বলেন, আর মাত্র ২ দিন পর ২১ শে ফেব্রুয়ারি এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে তাই আমি আপাতত সময় নিব তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দিব।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। যার নং ১৬। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য
সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে।  আপাততঃ এইটুকু তথ্য আমার কাছে জানা আছে।

উল্লখ্য জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারি রাত ২.১৫  মিনিটের সময় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২০:৫৩   ২৫১ বার পঠিত  | ●







ড্রাফট থেকে আরও...


● দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
● হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
● সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
● লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
● আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ