ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আগৈলঝাড়ার হাসানকে খাদ্রসামগ্রী ও অর্থ প্রদান

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আগৈলঝাড়ার হাসানকে খাদ্রসামগ্রী ও অর্থ প্রদান


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


 

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আগৈলঝাড়ার হাসানকে খাদ্রসামগ্রী ও অর্থ প্রদান

বরিশাল: বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত মো. হাসান সরদার (২১)কে ‘ওয়াই.এস.হিউম্যনিটারিয়ান অর্গানাইজেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের উদ্যোগে শনিবার খাদ্যসামগ্রি ও নগদ টাকা প্রদান করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত মানিক সরদারের ছেলে মো. হাসান সরদার। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা যোগ দিয়ে পুলিশে গুলিতে গুরুতর আহত হন। দীর্ঘদিন যাবৎ সে চিকিৎসাধীন রয়েছে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে।

খাদ্যসামগ্রি ও নগদ টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন ওয়াই.এস.হিউম্যনিটারিয়ান অর্গানাইজেশনের সহ-সভাপতি মো.আনোয়ার জাহিদ আলো, কোষাধ্যক্ষ মো.ফরহাদ হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহবুবুল ইসলাম, সাংবাদিক এসএম ওমর আলী সানি, রোবট আবিস্কারক (ক্ষুদে বিজ্ঞানী) মো. ইরান সরদার, ছাত্রনেতা মো.সাইফুর রহমান টিটু, কাওছার খলিফা, আজাদ এলাহি, তুহিন শিকদার, মেহেদি হাসান তানজিল, আরিফ হাসান মৃধা প্রমুখ।

আহত মো. হাসান সরদার বলেন, আমি ঢাকার রামপুরা ব্রিজের সামনে ১৮ জুলাই পুলিশের গুলি পায়ে লেগে আহত হই। পুলিশের ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারি নাই। একটু সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই। ওইদিন আন্দোলনে গিয়ে বাড্ডা ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে আমার ডান হাতে, পাজরে এবং মুখমন্ডলে পুলিশের ছোড়া কয়েকশ’ গুলি লাগে। পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে সাভার সিআরপিতে থেরাপি দিয়ে বাড়ি চলে আসি। চিকিৎসকরা বলেছেন, আমার শরীরে যে গুলি রয়েছে তা বাংলাদেশে অপারেশন করে বের করা সম্ভব হবেনা। আমার হাতে ও শরীরে প্রায় ৪শ’ গুলি রয়েছে।

আহত মো. হাসান সরদারের মা নূরজাহান বেগম বলেন, আমাদের ঘরে খাবার নেই। ছেলে-মেয়ের কলেজের লেখাপড়ার খরচ নাই। তাদের লেখা পড়া বন্ধের পথে। হাসান শরীরের অনেক গুলি রয়েছে যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না। ডাক্তার বলেছে তাকে ভালো খাবার খাওয়াতে কিন্তু তাকে একটি ডিমও খাওয়াতে পারি না। ‘ওয়াই.এস.হিউম্যনিটারিয়ান অর্গানাইজেশন’ আজ আমার বাড়ি এসে চাল, আটাসহ খাবার ও নগদ টাকা দিয়েছে। আমি এই টাকা দিয়ে ভালো কিছু খাওয়াতে পারবো আমার ছেলেকে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:১৫   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ