ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ডাকাতি টাকা স্বর্নালঙ্কার লুট, ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩জন আহত

আমতলীতে ডাকাতি টাকা স্বর্নালঙ্কার লুট, ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩জন আহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে ডাকাতি টাকা স্বর্নালঙ্কার লুট, ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩জন আহত

 

বরগুনা: আমতলীর ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে শনিবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে দেশীয় বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আগাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এর পর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ন ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।  এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে। এবং রোকেয়া রথীর হাতের স্বর্নের চুরিও খুলে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।

গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতের লোহার রডের আগাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা এবং কানে গুরুতর জখম হই। এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫১   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ