ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও কক্ষে তালা

পাইকগাছায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও কক্ষে তালা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


পাইকগাছায় অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও কক্ষে তালা

 

খুলনা: পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামা লীগ নেতা মাওলানা আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা তার বিরুদ্ধে মাদ্রাসার দানকৃত জমি আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ছাত্র-জনতা, জমিদাতা ও এলাকাবাসীর উদ্যোগে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে খুলনা-পাইকগাছা প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জমিদাতা ও শত শত স্থানীয় মানুষ অংশ নেন।

 

বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মাদ্রাসা ত্যাগ করে পালিয়ে যান বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জমিদাতা শেখ সাহাজুদ্দিন, উপজেলা নিরাপদ সড়ক কমিটির সভাপতি এইচএম শফিউল ইসলাম, জমিদাতা শেখ ইউনুস আলী, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, শেখ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, মো. সোহেল গাজী, মো. বিল্লাল হোসেনসহ অন্যান্যরা।

 

বক্তারা অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অধ্যক্ষ আব্দুস সাত্তার মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। অর্থের বিনিময়ে অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগ, মাদ্রাসার জমি আত্মসাৎ এবং মাদ্রাসার অর্থ অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারা আরও জানান, স্বল্প মূল্যে মাদ্রাসার নামে জমি ক্রয়ের কথা বলে তিনি নিজের নামে সাড়ে ৪ শতক জমি লিখিয়ে নিয়েছেন। তাছাড়া, তিন গুণ দাম দেখিয়ে মাদ্রাসার অর্থ আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন।

অধ্যক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ উঠে, চাকরির দায়িত্ব পালনে অবহেলা করে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কবিরাজি ব্যবসায় ব্যস্ত থাকেন এবং শিক্ষকদের প্রতিবাদ করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

 

সর্বোপরি, ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে দুর্নীতি ও লুটপাটের হাত থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া সহ  শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৯   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ