ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় রিজিয়া রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সালথায় রিজিয়া রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


সালথায় রিজিয়া রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফরিদপুর: সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, ইংরেজি প্রভাষক মারুফ হোসাইন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, রিজিয়া রশীদ সরকারী বিদ্যালয়ের দাতা সদস্য সাইফুল খান, প্রধান শিক্ষক ইকরামুল হক সহ আরো অনেকে।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে আবু সাঈদ খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতের আলো। এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার সম্মান ধরে রাখতে লেখা পড়ার মাধ্যমে আলো ছড়াতে হবে। শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধে রাখতে হবে। সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ও স্থানীয় প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এর বিকল্প নেই।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করুন। যাতে ভালো একটা সমাজ ও দেশ উপহার দিতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৬   ২১৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ