ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ১৭ বছর আমাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে: এম এ মান্নান

১৭ বছর আমাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে: এম এ মান্নান


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


১৭ বছর আমাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে: এম এ মান্নান

চট্রগ্রাম: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান বলেছেন , শ্যামগ্রাম ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। বিগত সময়ে নদী ভাঙন এর ফলে বাড়িঘর ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। আগামীতে আমি এমপি হলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষসহ আপনাদের জীবনমানের উন্নয়নে কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে যারা আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, তাদের নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। আইনের মাধ্যমে তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা।

আজ রবিবার বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা’র শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিত আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক নাইলা ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ধন মিয়া প্রমুখ।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩২   ২৮৬ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ