ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে মেয়েদের ব্যাটমিন্টন প্রতিযোগিতা

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে মেয়েদের ব্যাটমিন্টন প্রতিযোগিতা


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫


 আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে মেয়েদের ব্যাটমিন্টন প্রতিযোগিতা

বরগুনা: বাল্য বিবাহ প্রতিরোধ, মেয়েদের উপর সহিংসতা বন্ধ ও ক্ষমতায়ন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় দক্ষিণ আমতলী মানিকঝুরি চৌরাস্তা মাঠে শিশু ফোরাম ও স্কুলের ছাত্রীদের নিয়ে দিন ব্যাপী এক ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় হলদিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও পৌরসভা শিশুফোরাম দল অংশগ্রহন করে।
সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (্এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার। সভায় বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, ইউপি সদস্য সাহিদা বেগম, আশুতোষ রায়, ওয়াস অফিসার আহম্মদ রফিক মনিটরিং অফিসার মো. আকতারুজ্জামান, ওয়াস অফিসার মো. ইব্রাহিম সর্দার, এনএসএস এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাধা রানী, খোকন দাস, জ্যাকলিন টুম্পা মন্ডল, তানিয়া আক্তার প্রমুখ।

খেলায় আমতলী পৌরসভা শিশু ফোরাম দল চ্যাম্পিয়ন ও হলদিয়া শিশু ফোরম দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৮   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ