ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বীর মুক্তিযোদ্ধাদের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

বীর মুক্তিযোদ্ধাদের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫


বীর মুক্তিযোদ্ধাদের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের অফিস ঘর অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আগুনে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা নিজস্ব অর্থায়নে আমবৌলা (জয়রামপট্টি) মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে প্রায় ১৫-১৬ বছর পূর্বে একটি কাঠের ঘর তৈরী করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করে আসছে।

ওই অফিসে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় মিলিত হতো। রোববার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধাদের অফিসটি অজ্ঞাতনামা ব্যক্তিরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও বীর মুক্তিযোদ্ধাদের ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। ওই অফিসে মুক্তিযোদ্ধাদের চেয়ার টেবিল, সুকেস, আলমিরা, ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়ার টেইলারিং কাজে ব্যবহৃত সেলাই মেসিনসহ আসবাবপত্র আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়।

এতে প্রায় দেড়লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া বাদী হয়ে গতকাল সোমবার সকালে আগৈলঝাড়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে আগৈলঝাড়ার ওসি মো অলিউল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্তের জন্য ওই স্থানে এসআই ওমর ফারুককে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪০   ২৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ