ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফিসারী থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফিসারী থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫


 ফিসারী থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ময়মনসিংহ: তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নের ধলাই বিলে জনৈক শহীদ মিয়ার ফিসারী থেকে হাত পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার(২৪ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা এই লাশটি উদ্ধার করেন।

লাশটি উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কৃষক আবেদ আলী(৭০)র বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। লাশটি উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে,সকাল ১০ টায় শহীদ মিয়ার ফিসারীতে খাবার দিতে গিয়ে তাঁর কাজের লোক রাসেল মিয়া(২৬)দেখতে পান হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পানিতে ভাসছে।

এ সময় রাসেল মিয়া চিৎকার করলে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসে।পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নিহত কৃষক আবেদ আলীর স্ত্রী ছবুরেন্নেছা(৬৫) জানান-রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদের ওয়াজ মাহফিল শুনার কথা বলে বাড়ি থেকে বের হন আবেদ আলী।রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বামীকে খুঁজতে শুরু করেন তিনি।

রাতভর খোঁজাখুঁজির পরও কৃষক আবেদ আলীর দেখা পাননি তারা।সকালে খোঁজাখুঁজির সময় তারা শুনতে পান ধলাই বিলে একটি লাশ পাওয়া গেছে।সেখানে গিয়ে তিনি দেখতে পান লাশটি তার স্বামীর।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতানের কাছে জানতে চাইলে তিনি বলেন সংবাদ প্রাপ্তির পর সহকারী পুলিশ সুপার(ফুলপুর সার্কেল) মাকসুদুর রহমান মহোদয় এবং আমি সঙ্গীয় ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ কৃষকের হাত পা বাঁধা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।মৃত্যুর কারণ উৎঘাটনের নিমীত্বে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।আপাত দৃষ্টিতে একে একটি হত্যাকান্ড বলেই ধারণা করছি।এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৭   ২৪০ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ