ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার, নগদ টাকা লুট

কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার, নগদ টাকা লুট


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫


 কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার, নগদ টাকা লুট
গাজীপুর: কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের (৬৫) বাড়িতে সোমবার ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দোতলার বারান্দায় উঠে। পরে দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রদীপ কর্মকার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা সুকেজের ড্রয়ারের তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, গোপাল মূর্তি এবং নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি কি না লুটতরাজ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৮   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ