ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সিলেট: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দিনভর সভা শেষে সন্ধ্যায় ঘোষণা হলো মধ্যনগর উপজেলা কমিটি । পরে কেবল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডঃ আব্দুল হক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । কয়েক দিন আগে প্রতিটি উপজেলায় কর্মী সমাবেশ করে আগের কমিটি বিলুপ্ত করা হয়েছিল ।

উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে ।

উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন আবে হায়াত । উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয় । এ ছাড়া ২য় যুগ্ম আহ্বায়ক আব্দুল বাশার, ৩য় যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, ৪র্থ যুগ্ম আহবায়ক মমিনুল হক বেনুকে করা হয়।

এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় মধ্যনগর উপজেলা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দিনভর শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্তোরায় জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ জেলা আহ্বায়ক কমিটির কার্যকরি কমিটির ৩৮ সদস্যের ৩৬ জন উপস্থিত ছিলেন। বিএনপির এই সভা চলাকালে পুরাতন বাসস্টেশনজুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিএনপির ইউনিট কমিটিতে স্থান পেতে আগ্রহীরাসহ বিএনপি নেতা কর্মীরা ।

এন/আর

বাংলাদেশ সময়: ২:১৫:৫৯   ২৮৬ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ