ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জামাতার প্রতারণার শিকার শ্বাশুড়ি, অর্ধকোটি টাকার সম্পদ খোয়া

জামাতার প্রতারণার শিকার শ্বাশুড়ি, অর্ধকোটি টাকার সম্পদ খোয়া


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 জামাতার প্রতারণার শিকার শ্বাশুড়ি, অর্ধকোটি টাকার সম্পদ খোয়া

ময়মনসিংহ: বাড়িতে গিয়ে দেখা যায় একটি ঘরের এক কোণে খাটের এক পাসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন বয়োবৃদ্ধা এক নারী। পাশেই পক্ষাঘাত গ্রস্ত স্বামীর নিথর দেহ। দীর্ঘ ১৮ মাস ধরে এভাবেই বিছানায় পড়ে আছেন।

কাছে যেতেই উঠে দাঁড়ালেন বৃদ্ধা আনোয়ারা খাতুন। মেয়ের জামাইয়ের প্রতারণার শিকার হয়ে অর্ধ কোটি টাকার জমি হারিয়েছেন। সেই শোকে এখন তিনি পাগল প্রায়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জয়পুর নামক গ্রামে।

বলতে শুরু করলেন তিনি, আমার সহজ সরল একটা মাত্র ছেলে ও ছয় মেয়ের মা আমি। দীর্ঘ আঠার মাস ধরে অসুস্থ স্বামীর সেবা করে যাচ্ছি। আমি নিজেও অসুস্থ্য। এই অবস্থায় আমার কাছ থেকে প্রতারণা করে আমার মেয়ের (জয়তুন্নেছার) জামাই সোহাগ মিয়া বাড়ির সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে জয়পুর মৌজায় প্রায় অর্ধ কোটি টাকার জমি লিখে নিয়েছে। জমিটি আমার স্বামীর নামে ছিল। ছলনার ফাঁদে ফেলে জমিটি প্রথমে আমার নামে পরে আমার মেয়ে জয়তুন্নেছার নামে এবং পরবর্তীতে প্রতারক জামাই সোহাগ তার নামে লিখে নেয়।

আমি দুই বার হজ্ব করেছি বাবা আমি মিথ্যা বলব না। (আবার ডুকরে কেঁদে ওঠেন)। কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আবার বলতে শুরু করেন, আমার এক ছেলে ও অন্য ৫ মেয়েকে ঠকিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে সোহাগ ওই কাজ করেছে। আমার জমি আমি ফেরত চাই। যেখানে আমার স্বামীর চিকিৎসার খরচ মিটাতে পারছি না সেখানে কি করে ওই প্রতারক অর্ধকোটি টাকার জমি নিয়ে নেয়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্নজন বাড়িতে এসে জমি দখল নেওয়ার জন্য হুমকী দেয়। (আবার কান্না) আমার ঘুম নেই খাওয়া নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার কিছু হলে সোহাগ এটার জন্য দায়ি থাকবে।

প্রতারণার বিষয়ে জানতে চাইলে জামাতা সোহাগ মিয়া বলেন, আমি কোন প্রতারণা করে জমি লিখে নেইনি। তিনি স্ব-ইচ্ছায় ৮শতক জমি তার মেয়েকে লিখে দিয়েছেন। আবার কেন জমি ফেরত চেয়ে মামলা করেছেন সেটা আমি জানিনা। আমি আমার জায়গা অন্যত্র বিক্রয় করে দিয়েছি। জমির মূল্য কত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫০-৬০লাখ টাকা হবে।

এন/আর

বাংলাদেশ সময়: ২:২২:২১   ২০০ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ