ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিলো ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্স

মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিলো ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্স


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 

মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিলো ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্স

ভোলা: অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন ন্যাশনাল ডেইলি রিপোর্টার্স।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের সংগঠনটি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন।

ইউরো বাংলা টাইমস ভোলা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের জহিরুল হক সেলিম, ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, দৈনিক যায়যায়দিনের মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদ, মানবজমিন পত্রিকার হাসান পিন্টুসহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ২২:২২:০৭   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ