ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

পটুয়াখালী: জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত। পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পর থেকে রাজা মিয়া পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে রাজা জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় রাজাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

 

আফ/আর

 

 

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৭   ২৭১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ