ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী আটক

দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী আটক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 

দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী আটক

ঢাকা: দোহার উপজেলায় গত বছরের ৪ আগষ্ঠ ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় দোহার থানায় আলোচিত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে আটক ব্যাক্তি হলেন- দোহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.দুলাল মিয়া(২৫)। সে উপজেলার চর-মাহমুদপুর গ্রামের বাদশা খানের ছেলে। পরে সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.দুলাল মিয়া আদালতে সোপর্দ করা হয়।

দোহার থানা পরিদর্শক তদন্ত মো.নুরুন্নবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবী আদায়ের জন্য গত ৪ আগষ্ট বেলা ১২টার দিকে উপজেলার করম আলীর মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালনের জন্য অবস্থান করাকালে মামলার ১ নং আসামী সাবেক ঢাকা-১ আসনের এমপি ও শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরোক্ষ হুকুমে মামলার ২ নং আসামী দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনের প্রত্যক্ষ হুকুমে ৩ নং আসামী রাশেদ চোকদারের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক জঙ্গিগোষ্টি নিয়ে আটক আসামীসহ সকল আসামীরা দেশীয় অস্ত্র-শস্ত্র ধারালো রামদা,ছেনদা,লোহার রড়,হকিষ্ট্রিক,ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে অতর্কিতভাবে ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে আহত করেন।

এ ঘটনায় নভেম্বর মাসে দোহার থানায় এজাহারনামীয় ১৭৪ জনকে ও অজ্ঞাতনামা আরোও ২৫০ জনকে আসামী করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি মামলা রুজু করা হয়। এই মামলায় এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ।

অন্যান্য আসামীরা হলেন- পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মো.নুরুল হক বেপারী, ইঞ্জিনিয়ার মেহবুব কবির, ৮টি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন-সম্পাদক সহ ৪২৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ২৫জনকে স্বাক্ষী করা হয়েছে।

এ বিষয়ে পৌরসভা বিএনপি’র সভাপতি এস.এম.কুদ্দুস জানান, ২০১৩ সালের পর অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেন আমাদের নেতাকর্মিদের নামে। এছাড়াও অর্ধ-শতাধিক গায়েবি মামলায় জড়িয়ে আমাদেরকে বাড়িছাড়া করেন।তাই সেদিনের বর্বর নির্যাতনের ঘটনায় থানা কিংবা আদালতে কোন মামলা গ্রহন করেন নাই। বর্তমানে পট-পরিবর্তনের কারনে নির্যাতিতরা তাদের বিচার পাবে এটাই আশাবাদী।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, প্রতিরাতেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাউকেও ছাড় দেওয়া হবে না।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৫   ২৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ