ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সভাপতি মাসুম ও সম্পাদক আশরাফ ধর্মপাশা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল

সভাপতি মাসুম ও সম্পাদক আশরাফ ধর্মপাশা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল


ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 ধর্মপাশা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল

সুনামগঞ্জ: মাহমুদ হাসান মাসুমকে সভাপতি ও ফাহিম আল-আশরাফকে সাধারণ সম্পাদক করে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ধর্মপাশা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ রোডস্থ মীর মুগ্ধ চত্বর সংলগ্ন সংগঠনের কার্যালয়ে কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় উপজেলা শাখার সভাপতি মাহদী বিন মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক আবুল বারাকাত মুবাশ্বিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি খলীলুর রহমান।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন আজাদী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা নূরগণী আহমদ মারুফ। পরে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাহমুদ হাসান মাসুমকে সভাপতি ও ফাহিম আল-আশরাফকে সাধারণ সম্পাদক ও আবুল বারাকাত মুহাম্মদ মুবাশ্বিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, জেলা ছাত্র জমিয়তের সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা জুনাইদ আহমদ, ছাত্রনেতা ওয়ালীউল্লাহ আসগর, শরিফ আহমদ, বাছির মাহমুদ, আব্দুল্লাহ আল-মামুন, আবুল বারাকাত মুবাশ্বির, নাছরুল্লাহ আল-হাবিব, নাঈম আহমদ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১০:৩৩:৩৪   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ