ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি

কাউখালীতে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি

পিরোজপুর: কাউখালীতে মাহে রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্য সামগ্রী বিক্রি করছে এক বিক্রেতা। উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন তাজুল ইসলাম নামে এক মুদি দোকানদার মাহে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী তার দোকানের পন্য সামগ্রী বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি করছে। খেটে খাওয়া দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ এই দোকান থেকে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে।
এক কেজি চিনি ১১৭ টাকা, ১ কেজি ছোলা বুট ৯৭ টাকা, চিড়া ৫৯ টাকা, সয়াবিন তৈরি ১ লিটার ১৭০ টাকা, প্রকারভেদে খেজুর ১৬০ টাকা থেকে ৬০০ টাকা, ১ কেজি বেসন ৮০ টাকা,৩০০ গ্রাম রুহআফজা ২৫০ টাকা, ৭৫০ গ্রাম রুহ আফজা ৪৫৫ টাকা, ১০০ গ্রাম ইসুবগুলের ভুষি ৯৭ টাকা, ১০০ গ্রাম তোকমা ৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পিঁয়াজ, রসুন, আলু, আটা, নুডুলস সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অন্যান্য মাসের চেয়ে কম দামে বিক্রি করছে। বিক্রেতা

তাজুল ইসলাম বলেন, আমি বছরের ১১ মাস কমবেশি লাভ করি। বছরের অন্ততপক্ষে রমজান মাসে সামান্য লাভে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করছি। অনেক পণ্য কেনা দামের চেয়েও কম দামে বিক্রি করছি।

ক্রেতা দিনমজুর শুকুর আলী ও কাবুল হোসেন বলেন, কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় করতে পেরে কিছু টাকা বেচে যায়। মোগো মত গরীবের দিকে কেউ খেয়াল রাখে না। এই দোকানদার বেটা প্রতি বছরই রমজানের সময় মোগো কাছে কম লাভে মালামাল বিক্রি করে।
এই দোকানদারের মহতী উদ্যোগ সাদরে গ্রহণ করছেন এলাকাবাসী। দূর দুরন্ত থেকে এই দোকান থেকে পণ্য সামগ্রী কেনার জন্য ভিড় লেগে থাকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১০:৩৭:৪৬   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ