ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা প্রেসক্লাবে জামায়াত নেতার মতবিনিময়

আলফাডাঙ্গা প্রেসক্লাবে জামায়াত নেতার মতবিনিময়


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 আলফাডাঙ্গা প্রেসক্লাবে জামায়াত নেতার মতবিনিময়
ঢাকা: ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় উপস্থিতি সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামী দলের লোকজন সমাজে দুর্নীতি ও চাঁদাবাজি করে না। এরা স্বজনপ্রীতি করেনা।

সমাজের অন্যায় অবিচার রোধে এরা সর্বক্ষণ সক্রিয় থাকে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার জন্য জামায়েতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি আরও বলেন, আমরা সৎ যোগ্য লোক তৈরী করে একটি মানবিক রাষ্ট্র ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা গড়তে চাই।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা জামায়াতে ইসলামী পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী এস,এম হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মিকাইল আহম্মেদ কোবাদ, উপজেলা জামায়াতে অফিস সম্পাদক মাওলানা আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন সভাপতি জিয়াউল হাসান ও বুড়াইচ ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১১:৩০   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ