ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে সাবেক সংসদ সদস্যদের নামে মামলা

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে সাবেক সংসদ সদস্যদের নামে মামলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে সাবেক সংসদ সদস্যদের নামে মামলা


নোয়াখালী:
দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন করে ব্যবহারের দায়ে সাবেক এমপি মোহাম্মদ আলী এবং তার দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিদ্যুৎ বিভাগ। মামলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে ২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা উল্লেখ করা হয়।
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বিদ্যুৎ আদালত (যুগ্ম জেলা জজ) ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে হাতিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়।

এতে সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার দুই পুত্র আশিক আলী অমি এবং মাহতাব আলী অদ্রি সহ ১৮ জনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ও বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় বিদ্যুৎ আইনের সি আর-৯৮/২৫, সি আর-৯৯/২৫, সি আর-১০০/২৫ মামলায় ৩২, ৩৩, ৪৪, ৪৭, ৪৮, ৫৪ ধারায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে এক কোটি বাইশ লাখ চুয়াত্তর হাজার ৭৭৯ টাকা। বড় ছেলে আশিক আলী অমির বিরুদ্ধে এক কোটি তের লাখ ত্রিশ হাজার ৫৬৫ টাকা। ছোট ছেলে মাহতাব আলী অদ্রির বিরুদ্ধে ছেচল্লিশ লাখ ৩০৪২ টাকা সহ সর্বমোট দুই কোটি বিরাশি লাখ আট হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শেখ ফিরোজ কবির- তত্বাবধায়ক প্রকৌশলী, পওস সার্কেল, বিউবো, নোয়াখালী, মোঃ সুলতান সোহাগ উদ্দিন- ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) বিদ্যুৎ আদালত নোয়াখালী, প্রকৌশলী মোঃ মসিউর রহমান নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো হাতিয়া সহ স্থানীয় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকৌশলী মোঃ মসিউর রহমান জানান, বিগত ৮/১০ বছর যাবৎ সাবেক এমপি মোহাম্মদ আলী দলীয় প্রভাব খাটিয়ে সারা হাতিয়ার যাবতীয় ঠিকাদারী মালামাল পরিবহন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রড ঝালাই, লোহার গ্রীল তৈরি সহ যাবতীয় বৈদ্যুতিক কাজ সম্পন্ন করে আসছেন।

এতদিন কেন এ বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই তার নিকট জিম্মি ছিলাম। কয়েকবার পদক্ষেপ নিয়ে পথিমধ্যে ব্যর্থ হয়েছি। উল্লেখ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী স্ত্রী আয়েশা ফেরদৌস বড় ছেলে আশিক আলী অমি বিভিন্ন মামলায় দীর্ঘ দিন পর্যন্ত জেল হাজতে রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৫:১০   ৩১৭ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ