ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » গৃহবধূর রহস্যজনক মৃত্যু ,স্বামী পালাতক

গৃহবধূর রহস্যজনক মৃত্যু ,স্বামী পালাতক


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


গৃহবধূর রহস্যজনক মৃত্যু ,স্বামী পালাতক

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে মনি চৌধুরী(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বামী মেহেদীসহ পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার  উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। শুক্রবার  লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃত মনি চৌধুরীর পিতা মহাব্বত চৌধুরী বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের ফারুক ছেলে মেহেদী মেয়াদ (২৪) এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে একটি তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বেকার স্বামীর সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার পর থেকে মৃত মনির তিন বছরের মেয়ে মুনতাহারসহ তার শ্বশুরবাড়ির লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহতের বাবা মহাব্বত চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত অনুমানিক ১১ টার দিকে আমাকে ফোন করে মনির শাশুরী জানায় মনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছে তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পায়। কর্তব্যরত চিকিৎসক তাকে জানায়, মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
তিনি তার মেয়ের সুষ্ঠু বিচারের দাবি জানান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৭   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ