ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ইয়াবাসহ ১৬ মাদক পারচারকারী গ্রেপ্তার

পটুয়াখালীতে ইয়াবাসহ ১৬ মাদক পারচারকারী গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


পটুয়াখালীতে ইয়াবাসহ ১৬ মাদক পারচারকারী গ্রেপ্তার
বরিশাল: পটুয়াখালীতে ইয়াবা ও ১৬ মাদক পারচারকারী আটক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও লেম্বুর বনে যৌথ অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা ও ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি মাছধরা ট্রলার থেকে এক বস্তাভর্তি এক লাখ পিস এবং লেম্বর বন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তাভর্তি আরো তিন লাখ পিস ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড ও র‌্যাব। ট্রলার থেকে ১৬ মাদক পাচারকারীকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, “ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ইয়াবা, মাদক পাচারকারী এবং ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।”

এন/এস

বাংলাদেশ সময়: ১৮:০৪:৫০   ১৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ