ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চার লাখ ইয়াবা, ১৬ মাদক পাচারকারী ও ব্যবহৃত ট্রলার জব্দ

কলাপাড়ায় চার লাখ ইয়াবা, ১৬ মাদক পাচারকারী ও ব্যবহৃত ট্রলার জব্দ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 

 

কলাপাড়ায় চার লাখ ইয়াবা, ১৬ মাদক পাচারকারী ও ব্যবহৃত ট্রলার জব্দ

পটুয়াখালী: কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোষ্টগার্ড।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার(ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।

এর আগে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১ টি মাছধরা ট্রলার থেকে ১ টি বস্তাবর্তি ১ লাখ পিচ এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ টি বস্তা ভর্তি আরও ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র‍্যাব এবং কোষ্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, পাচারকারী এবং জব্দকৃত ট্রলার পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৪   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ