ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বোয়ালমারীতে মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 

বোয়ালমারীতে মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’-এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অভিভাবক প্রতিনিধি বাছাইয়ের জন্য কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৬ জন ‘অভিভাবক প্রতিনিধি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মফিজুল কাদের খান ৫০৩ ভোট পেয়ে ১ম, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী ৪৪৭ ভোট পেয়ে ২য়, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম জামাল উদ্দিন নান্নু মিয়ার পুত্র এ কে এম শহিদ উদ্দিন জামান ৩৯০ ভোট পেয়ে ৩য়, সাংবাদিক খান মোস্তাফিজুর রহমান ৩৬৩ ভোট পেয়ে ৪র্থ ও এস এম শহিদুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে ৫ম,অসীম সাহা ২৩৬ ভোট পেয়ে ছয়জনের মধ্যে ষষ্ঠ হন।

এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত (সিলেক্টেড) হয়েছেন কলেজের শিক্ষক আব্দুল মান্নান, মুকাররিবুর রহমান ও দিল আশরাফি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ভোট গ্রহণ ও ভোট গণণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ছিলেন ১৩৮০ জন। এর মধ্যে ৮০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৮   ১৬২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ