ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালী উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন

মধুখালী উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 

 

মধুখালী উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন

ফরিদপুর: মধুখালীতে মধুখালী উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে মধুখালী মধুবন মার্কেটের তৃতীয় তলায় আব্দুল ওয়াহাব মিয়া লাইবাড়িতে এক সভার মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক মফিজুর রহমান মুবিন, এবং সভাপতিত্ব করেন সমিতির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রাজু সাহা, নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ, ওবায়দুর রহমান (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), মোঃ রেজাউল করিমসহ সমিতির সকল সদস্যবৃন্দ।

নবগঠিত কমিটিতে আবুল কালাম আজাদ-কে সভাপতি ও তাতবির হাসান ইমাম-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি: জাহিদ হোসেন সহ-সভাপতি: গোলাম মহিম যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ রাকিব হোসেন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) সাংগঠনিক সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) সহ-সাংগঠনিক সম্পাদক: মধু ভৌমিক অর্থ সম্পাদক: মোহাম্মদ মাহফুজুর রহমান দপ্তর সম্পাদক: মোহাম্মদ রাকিব হোসেন কার্যকরী সদস্য: কিবরিয়া হোসেন কাজল (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), মোহাম্মদ তরিকুল ইসলাম

সভায় নতুন কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সভার শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং সমিতির ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৫   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ