ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান

কলমাকান্দায় মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 

 

কলমাকান্দায় মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান

নেত্রকোনা: কলমাকান্দায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে সুপ্ত সাহা অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ
শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি।

শুক্রবার জুমার নামাজের পর কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি দুই ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী ও প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

এছাড়াও, স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত  করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণ এই সমাবেশে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪২   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ