ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক পুনর্মিলনী

কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক পুনর্মিলনী


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক পুনর্মিলনী


গাজীপুর:
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের গৌরবোজ্জ্বল ২০ বছর উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক (২০ বছর) উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এক মিলন মেলায় পরিনত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও অমূল্য স্মৃতিচারণে তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যে ভরপুর ছিল স্কুল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা। এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।

স্কুলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী সচিবের মেয়ে রাইসা ও ছেলে ফাহিম। এছাড়া বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদ হাসান।
প্রধান অতিথি সচিব মো. সাইদুর রহমান বলেন, এই অনুষ্ঠান ক্ষণে ক্ষণে হয় না। এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আজকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। স্কুলের শিক্ষার্থীরা সমাজ ও দেশের জন্য কাজ করবে। স্কুলের সুনাম অর্জনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস। এরপর কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস তুলে দেন অতিথিবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৫০:১২   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ