ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নৌ-বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ,আটক ২

নৌ-বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ,আটক ২


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 নৌ-বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ,আটক ২

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় এমাল ডুবাই নামের এক মুদি দোকানীকে নৌবাহিনী পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৬ ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার ভুক্তভোগী এমালের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি এজাহার দাখিল করেন।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ রোড থেকে নাজিম উদ্দিন এমাল ডুবাইকে অপহরণ করে বাংলাবাজার নদীর ধারে নিয়ে যায়। বিষয়টি চারোদিকে জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন হাতিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযানে নামে। অপহৃত নাজিম উদ্দিন এমাল হাতিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত মো: হোসেনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয়দের থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলেজ রোড থেকে চারটি মোটরসাইকেল যোগে একটি অপরাধচক্র এমাল ডুবাইকে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে অপহরণকারীরা এমাল ডুবাই থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা পুলিশ জানারপর অভিযান চালিয়ে রাত ৩ টার দিকে তাকে উদ্ধার করে। এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলের কাছাকাছি এরিয়া থেকে পুলিশ অপহরণকারীদের দু’জনকে আটক করে।

আটককৃতরা হলেন,হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমান ও মো: জহির উদ্দিন। এজাহারে উল্লেখিত অপর দু’জন অপহরণকারী হলেন- নিঝুম দ্বীপের আনোয়ার হোসেনের ছেলে মো: জামসেদ ও নলচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে রুবেল উদ্দিন ওরপে রুবেল মাঝি।
এ বিষয়ে হাতিয়া থানা তদন্ত ওসি খোরশেদ আলম জানান, অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এবং আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২৬:১৩   ২১৩ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ